ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

পূর্ণাঙ্গ হচ্ছে সিলেট জেলা ছাত্রলীগ

সামনেই সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন। তফসিলও ঘোষণা হয়েছে। এরপরই শুরু হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো নিজেদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে। বিশেষ করে পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজ অনেক দলই ইতিমধ্যে সেরে ফেলেছে।

এক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ কিছুটা পিছিয়ে থাকলেও এবার তারাও নিজেদের গুছিয়ে নেয়ার দিকে মনোযোগী হয়েছে।

সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার প্রস্তুতি নিয়েছে সরকারি দলের সহযোগী এ সংগঠনটি। এ ব্যাপারে কেন্দ্র থেকে সারাদেশে ছাত্রলীগের সবগুলো ইউনিটকে পূর্ণাঙ্গ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

আর এই নির্দেশনার আলোকে কাজও শুরু করেছে বিভিন্ন ইউনিট। সিলেট জেলা ছাত্রলীগ নেতৃত্ব প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বিজ্ঞপ্তি দিয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দিষ্ট তারিখও ঘোষণা করেছে।

আগামী ২০ এপ্রিলের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে ইচ্ছুকদের তাদের জীবনবৃত্তান্ত সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জীবনবৃত্তান্তের সাথে আরও যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো হচ্ছে, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সে প্রতিষ্ঠানের দেয়া প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, সকল শিক্ষাগত সনদের ফটোকপি, সর্বশেষ শিক্ষাগত সনদ বা নম্বরপত্রের ফটোকপি।

গণমাধ্যম সুত্রে জানাযায়, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজুমল ইসলাম ও রাহেল সিরাজ বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী যতদ্রুত সম্ভব তারা জীবনবৃত্তান্তগুলো বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য পাঠিয়ে দিবেন। কোন অবস্থাতেই কালক্ষেপনের কোন সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

পূর্ণাঙ্গ হচ্ছে সিলেট জেলা ছাত্রলীগ

আপডেট সময় ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩