ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

মেট্রোরেল আজ থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত

বুধবার (৫ এপ্রিল) থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক গত ৩০ মার্চ এ তথ্য জানান।

ডিএমটিসিএলের এমডি বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ। এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। সরকার ব্যয় করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির

মেট্রোরেল আজ থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত

আপডেট সময় ১২:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩