ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

আপনাদের জন্যই জীবন দিচ্ছি, ফায়ার সার্ভিসের ওপর আঘাত কেন : ডিজি

স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সেখানে যখন আগুন জ্বলছে, উত্তেজিত জনতা তখন বঙ্গবাজারের উল্টো পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে হামলা চালায়।

এ নিয়ে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, আপনাদের জন্যই আমরা জীবন দিচ্ছি।  তারপরে কেন ফায়ার সার্ভিসের ওপর এই আঘাত?

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মো. মাইন উদ্দিন বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার এলাকায় আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ওয়াসাসহ অনেক সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আরেকটু সময় লাগবে সম্পূর্ণ নির্বাপণ করতে। আমাদের প্রতি তলায় প্রতিটি ঘরে-ঘরে বা প্রতিটি রুমে-রুমে গিয়ে নির্বাপণ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত এই আগুনের দুর্ঘটনার জন্য। কেন হয়েছে আমরা এখনো জানি না, কীভাবে ঘটেছে তা জানি না। আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করব আগুন নির্বাপণের পরে। তারপর আপনাদের জানানো যাবে।

‘ফায়ার সার্ভিসের অফিসার এবং কর্মচারীরা আপনাদের জন্য, মানুষের জন্য জীবন দেয়। গত এক বছরে ১৩ জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন, ২৯ জন আহত হয়েছেন এবং আজ আট জন আহত হয়েছেন। কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত হানলো আমার বোধগম্য নয়। কারা করেছে, কেন করেছে? আমি তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি। আমি মিডিয়ার মাধ্যমে জনগণকে বলতে চাই, ফায়ার সার্ভিস সব দুর্যোগে আপনাদের পাশে সবার আগে, তারপরও কেন আমার ওপর এই আক্রমণ? কেন এই আঘাত ফায়ার সার্ভিসের ওপর?’

আজকের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও এসময় জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

তিনি বলেন, ‘যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটুকু, তদন্তের পরে আমরা সেটা বলতে পারব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপনাদের জন্যই জীবন দিচ্ছি, ফায়ার সার্ভিসের ওপর আঘাত কেন : ডিজি

আপডেট সময় ০৩:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩