ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়েছে আগুন

রাজধানীর বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেট ছাড়িয়ে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণেন পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ  করছে।

পুলিশ কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, আগুনে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা থেকে আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার। তবে বঙ্গবাজারের আগুন দীর্ঘ ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়েছে আগুন

আপডেট সময় ১২:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩