ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার এলাকার লাগোয়া বেশ কয়েকটি মার্কেট। এরই মধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঈদ মৌসুমে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার ব্যবসায়ী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব-বিজিবিসহ স্থানীয় লোকজন।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় মনিটরিং করছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সবশেষ খবর পাওয়া বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেটে আগুন জ্বলছিল।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

তবে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও মালামাল সরিয়ে নিয়ে আসতে পারছেন।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩