ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

পুড়ছে বঙ্গবাজার, অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দপ্তর

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি মার্কেটে। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সেও আগুন লেগেছে।

মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদর দপ্তরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন ফায়ার ফাইটাররা।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর আহমেদ জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বঙ্গবাজারের আগুনের কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। পুলিশ সদর দপ্তরের নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সহযোগিতা করছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন রয়েছেন।

dhakapost

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মূল গেটের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের টার্নটেবল লেডার গাড়িতে কর্মরত এক ফায়ার ফাইটার বলেন, এখন পর্যন্ত পাশাপাশি তিনটা মার্কেট পুড়ে গেছে। এখন আগুন জ্বলছে মহানগর শপিং কমপ্লেক্সে। যেটি পুলিশ সদর দপ্তরের সঙ্গে লাগোয়া। যে কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দপ্তর। সেখানেও কাজ করছে ফায়ার কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

পুড়ছে বঙ্গবাজার, অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দপ্তর

আপডেট সময় ১২:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩