ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ধোঁয়ায় সমস্যা হচ্ছে, মুখে ভেজা গামছা বাঁধছেন ফায়ারকর্মীরা

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসেরকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে কয়েকজন ফায়ারকর্মীও আহত হয়েছেন।

এদিকে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ারকর্মীদের। তবে তাতে হাত গুটিয়ে বসে নেই তারা। আগুনের সঙ্গে ‘লড়াই’ করতে কৌশল বেছে নিচ্ছেন তারা।

ঘটনাস্থলে দেখা যায়, ভয়াবহ আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া থেকে নিজেদের রক্ষা করতে মুখে ভেজা গামছা বাঁধছেন ফায়ারকর্মীরা। গামছা দিয়ে নাক-মুখ ঢেকে নিচ্ছেন তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা এ আগুন ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস। এরইমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেট।

অন্যদিকে উত্তেজিত জনতা সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উৎসুক জনতার হামলায় ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া বঙ্গবাজারের দোকান মালিক শাহিন ও নিলয় নামে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ধোঁয়ায় সমস্যা হচ্ছে, মুখে ভেজা গামছা বাঁধছেন ফায়ারকর্মীরা

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩