ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

আমি এখন কীভাবে বাঁচবো?

আগুন লাগার খবর পাইছি সাড়ে ৬টায়। বাসা থেকে বের হয়ে মার্কেটে আসতে আসতেই আমার সব দোকান শেষ! আমি এখন কীভাবে বাঁচবো? আমার আর কিছুই রইলো না। সব শেষ হয়ে গেলো।

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সবকিছু শেষ হয়ে যাওয়া কাপড় ব্যবসায়ী ছিয়াম মিয়া এভাবেই আহাজারি করছিলেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার কাপড়ের পাইকারি মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসতে থাকেন। কিন্তু ততক্ষণে অনেকের স্বপ্ন পুড়ে ছাই।

dhakapost

ছিয়াম মিয়া বলেন, এ দেশে সবকিছুতেই সিন্ডিকেট। নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে আসতে সাড়ে চারশ টাকা ভাড়া চায়। আমার দোকানে আগুন লাগছে তাও বললাম, তবুও কেউ এগিয়ে এলো না। এই দেশে কী কারো সাহায্য পাওয়া যাবে না। কাউকে না পেয়েই দৌড়ে দৌড়ে এসেছি।

সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে ফায়ারের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও তাদের হেলিকপ্টার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

আমি এখন কীভাবে বাঁচবো?

আপডেট সময় ১২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩