ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) রাত ১১টার  দিকে এ ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জয় জানান, সন্ধ্যার পর আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় পোস্তগোলা ব্রিজের ঢালে একটি ট্রাকের ধাক্কায় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় আমার বন্ধু আর বেঁচে নেই।

তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে। ফরহাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩