ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে যেসব কর্মসূচি থাকছে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার উদযাপিত ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।’

সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপনে ব্যাপক পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে। উদযাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল সন্ধ্যা থেকে দুই রাতে নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনগুলোতেও নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমাজল‌্যাণমন্ত্রী নরুজ্জামান আহমেদ প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করবেন।

এ বছর অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠান বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের দিন তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে যেসব কর্মসূচি থাকছে

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩