ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাগমারায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীর বাগমারায় শিকদারি-আত্রাই রোডের ছোট সাকোঁয়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (২০)। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের ছোট সাকোঁয়া গ্রামের বাহাদুর রহমানের ছেলে।

শনিবার বেলা ১১ টার দিকে এই সংঘর্ষের স্থলেই মারা যান মিলন হোসেন। তবে ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় পালিয়ে যায় ট্রাকের ড্রাইভারসহ হেলপার।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে শিকদারী বাজারের মাঝ দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে যান মিলন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং ট্রাকের নিচে পড়ে যান তিনি। সংঘর্ষের পর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরপরই বাগমারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বাগমারায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩