ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৩১ মার্চ ২০২৩ইং তারিখ রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন বড় ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে মাদক পরিবহনের সময় ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদ এর ছেলে মোঃ জসিম (২৮)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে এবং আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময় মাদক পরিবহনের সময় সে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করত। মূলত সে কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করত। বর্ণিত তারিখে সে অভিনব কায়দায় হটপটের ভিতরের দিকে গায়ে স্কচটেপ ও পলিথিন দ্বারা পেচিয়ে ইয়াবা ট্যাবলেট পরিবহন করছিল এবং হটপটের ভিতর থেকে যেন ইয়াবার গন্ধ বাহিরে বের না হয় সেজন্য হটপটের ভিতরে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

আপডেট সময় ১২:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩