ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসার সিদ্ধান্তে মালদ্বীপের কৃতজ্ঞতা

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্তের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো এক চি‌ঠি‌তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ এ কৃতজ্ঞতা জানান।

চি‌ঠি‌তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এ সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়র জন্য ভিসা দেবে বাংলাদেশ।

দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আরও সহায়ক হবে বলে চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল্লাহ শহিদ বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুই দেশের অংশীদারিত্বের আরও সুযোগ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসার সিদ্ধান্তে মালদ্বীপের কৃতজ্ঞতা

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩