ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পুঠিয়ায় ঈমামের বেতন চাওয়ায় দুইজনকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজশাহীর পুঠিয়ায় মসজিদের ঈমামের বেতনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতির ছেলে ও ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন মারাত্মক আহত দুইজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হচ্ছেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে জুয়েল (৩৫) ও ভাতিজা মিজানুর রহমান (৩০)। শুক্রবার ৩১ মার্চ বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম ধোপাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

মসজিদের ঈমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, এলাকার লোকজনের অনুদানে আমাদের বেতন দেয়া হয়। অনেক মুসল্লি আছেন যারা প্রতিমাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দেন। এরমধ্যে গত কয়েকমাস থেকে কয়েকজন নিয়মিত চাঁদা দেননি। যার কারণে শুক্রবার মসজিদের ব্যবস্থাপনা কমিটিসহ কয়েকজন আলোচনায় বসেন। এই নিয়ে দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজের বাড়ি চলে যায়। এরপর শুনেছি দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রতিবেশী আব্দুস সালাম ও তার অনুসারিরা গত কয়েকমাস থেকে ঈমামের বেতনের জন্য ধার্যকৃত টাকা দিচ্ছে না। শুক্রবার সে টাকা চাওয়ায় তিনি কমিটির লোকজনের উপর ক্ষীপ্ত হয়ে উঠেন। আর এর জেরে বিকেলে আমার ছেলে ও ভাতিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছেন তারা। বর্তমানে তারা রামেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে পুঠিয়া থানার (ওসি) ফারুক হোসেন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

পুঠিয়ায় ঈমামের বেতন চাওয়ায় দুইজনকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় ১২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩