ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জেলা ও বড়গোলা শাখার যৌথ উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে শহরের থানা রোড কবি নজরুল ইসলাম সড়ক জেলা শাখার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া জেলা শাখার নির্বাহী পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালনা কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এই ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক। শরিআহর নীতি পরিপালনে এই ব্যাংক কখনোই আপোষ করে না। সত্যিকারের ইসলামী জীবন গঠনে ইসলামী ব্যাংকের সাথে আমাদের সব সময় জড়িত থাকতে হবে। কারণ মহান আল্লাহ্ তায়ালার কোরআন ও রাসুল ( স.) এর সুন্নাহ প্রতিপালনে আমাদের অবশ্যই সুদ বিহীন অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেন করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলামী অর্থনীতির সুফল পাবে সকলে।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আইবিবিএল বগুড়া জেলা শাখার জুনিয়র অফিসার মো. সাইফুদ্দিন ইয়াহিয়া। এতে মূল আলোচনা উপস্থাপন করেন বগুড়া শহরের ঠনঠনিয়া গোরস্থান ও বাইতুর রহম জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব অধ্যাপক মাওলানা মুহাম্মাদ আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য দেন বড়গোলা শাখার এভিপি ও শাখা প্রধান আইবিবিএল মো. রাশেদুল করিম ও বগুড়া জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড শাখা প্রধান আইবিবিএল মো. আফজাল হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বগুড়া স্কুল অব দা হলি কোরআন এর প্রিন্সিপাল মো. মোস্তফা আল মাদানী। এসময় আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং শতশত গ্রাহক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বগুড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩