ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস

দেশের কোথাও বুধবার (২২ মার্চ) হিজরি ১৪৪৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর সংযমের মাস পবিত্র রমজান শুক্রবার (২৩ মার্চ) থেকে শুরু হলেও আনুষ্ঠানিকতা শুরু হবে আজ রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে। এরপর ভোরে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাল রাখবেন প্রথম রোজা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট। ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেখানে আজ প্রথম রোজা রাখছেন মুসলমানরা।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)— এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দেন।\

পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করতে আহ্বান জানানো হয়েছে। এভাবে ২৬ রমজান রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কুরআন খতম হবে। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আগামী ১৮ এপ্রিল রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস

রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস

আপডেট সময় ১২:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩