ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম

বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আ: সামাদের ছেলে মোঃ লিটন (৪০)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

জানা গেছে, বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।

এটিএসআই লালন হোসেন বলেন, বুধবার সকালে একটি ট্রাক ( বগুড়া ড- ১১-২৭২৬) দুপচাঁচিয়া থেকে বগুড়া শহর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি (নওগাঁ থ- ১১-০০৩৫) ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে সিএনজি চালক লিটন মারা যান। বাকি চারজনের অবস্থা আশংকাজনক।

এ বিসয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, “ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন

বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় ১২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩