ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

না ফেরার দেশে কামিন্সের মা

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স। মূলত মায়ের অসুস্থতার কারণেই দেশে ফিরে ছিলেন তিনি। তবে এর মধ্যেই ভেসে এলো দুঃসংবাদ। শুক্রবার তার মা, মারিয়া কামিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং তারাও তাদের নিয়মিত টেস্ট অধিনায়কের এই অপূরণীয় ক্ষতির কারণে দুঃখ প্রকাশ করেছে। ফলে গোটা ক্রিকেট বিশ্বই সহানুভূতি জানাচ্ছে কামিন্সকে।

টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট, কামিন্সের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অস্ট্রেলিয়া দল আজ শ্রদ্ধার চিহ্ন হিসেবে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে’

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্যাটের মা মারিয়া কামিন্স। তবে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিল্লী টেস্টের পরই অস্ট্রেলিয়ায় ফিরে যান প্যাট। এই মুহুর্তে আহমেদাবাদে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া দল।

কামিন্সের অনুপস্থিতিতে সিরিজের শেষ দুটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

না ফেরার দেশে কামিন্সের মা

আপডেট সময় ০৪:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩