ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের

ফায়ার সার্ভিস ও রাজউকের বিধিমালা ভবন মেনে ভবন নির্মাণের অনুরোধ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)।

সংগঠনটি জানায়, অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে সংগঠনটি এ তথ্য জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম মাহাম্মুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের বিল্ডিং ও ফ্যাক্টরি ন্যাশনাল বিল্ডিং কোড মেনে, রাউজকের বিধিমালা মেনে, অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করি। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক হ্রাস পাবে, কমে আসবে এবং এসব ঘটনা ঘটবেই না।

তিনি আরও বলেন, রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রে সংস্কার হয়েছে। এজন্য আজকে ৯৫ ভাগ গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিমালা মেনে চলি তাহলে সিদ্দিক বাজারের মতো ঘটনা ঘটবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের

আপডেট সময় ০৩:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩