ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

ঝ‌রে পড়া সা‌ড়ে ৬ লাখ শিক্ষার্থী‌র পাশে কাতারের কিউএফএফডি

দে‌শের প্রাথমিক স্তরের ঝ‌রে পড়া (ড্রপ-আউট) শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তার লক্ষ্যে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে বাংলা‌দেশ। 

মঙ্গলবার (৭ মার্চ) কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এ এমওইউ সই হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কিউএফএফডির পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী স্মারকে সই ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, কাতারের উন্নয়ন তহবিলের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এ সমঝোতা স্মারক সই একটি মাইলফলক। চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডির মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত সাড়ে ছয় লাখ শিশুর জন্য বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষ্যে ১২ লাখ ৬৮ হাজার মার্কিন ডলারের তহবিলের যোগান দেবে। প্রকল্পটি পরিচালনা করবে বাংলা‌দে‌শের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে কিউএফএফডিএর অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন ডলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝ‌রে পড়া সা‌ড়ে ৬ লাখ শিক্ষার্থী‌র পাশে কাতারের কিউএফএফডি

আপডেট সময় ১২:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩