ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

গদখালীর ইজিবাইক চালক রাশেদ হত্যার রহস্য উন্মোচন, মুল হোতা সহ ৪জন আটক

যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে উদ্ধার হওয়া ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের রাশেদ উদ্দিন (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত মোট চারজনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা ডিবি পুলিশ ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদাভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। র‌্যাব সদস্যরা ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে। ইজিবাইক ছিনতাই করে নেয়ার জন্য রাশেদকে হত্যা করা হয় বলে আটক তিনজন আদালতে স্বীকার করেছে।

পিবিআই এর হাতে আটক হয়েছে, বাঘারপাড়া উপজেলার বারভাগ গ্রামের মৃত নিজাম উদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান মিলন (২৩), তার স্ত্রী ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকার মজিবর রহমানের মেয়ে জান্নাত আক্তার আয়েশা (২২)। র‌্যাবের হাতে আটক হয়েছে মাগুরা জেলার শালিখা উপজেলার একিন মোল্লার ছেলে বেল্লাল হোসেন (৪২) এবং ডিবি পুলিশের হাতে আটক হয়েছে অভয়নগর উপজেলার কোটা গ্রামের
কলিম বিশ্বাসের ছেলে রিমন বিশ্বাস বাবু (২৩)।

পিবিআই জানিয়েছে, আসামিরা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। গত ২ মার্চ আসামি রিমন বিশ্বাস নিহত রাশেদের ইজিবাইকটি ভাড়া করে দেয় মেহেদী হাসান মিলনকে। ওইদিন বিকেরে মিলন ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে প্রথমে মণিরামপুরের ঝাঁপা বাঁওড়ে যায়। সেখানে ভাসমান ব্রিজ দেখে তারা অভয়নগরের দিকে যায়। ধোপাদী গ্রামের উলুর বটতলায় পৌছালে মিলন তার কোমড় থেকে বেল্ট খুলে আচমকা রাশেদের গালায় ফাঁস দেয় আর আয়েশা দুই পা ধরে রাখে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশ আজিজুর রহমানের মাছের ঘেরের পানির মধ্যে ফেলে রেখে যায়। এরপর রাজারহাটে নিয়ে এসে মিলন তার বন্ধুর কাছে ইজিবাইকটি বিক্রি করে দেয়। পরে তারা ঝিকরগাছার ভাড়াবাড়িতে চলে যায়। পিবিআই হত্যাকান্ড তদন্ত করে তাদের সম্পৃক্ততা পায়।

গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আয়েশাকে তার ভাড়াবাড়ি থেকে এবং মিলনকে শহরের মুড়লী মোড় থেকে আটক করে পিবিআই। আর ডিবি পুলিশ রাত পৌনে ১১টার দিকে রিমন বিশ্বাস বাবুকে বসুন্দিয়া থেকে আটক করে। আটক তিনজন আদালতে হত্যাকান্ড বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

গদখালীর ইজিবাইক চালক রাশেদ হত্যার রহস্য উন্মোচন, মুল হোতা সহ ৪জন আটক

আপডেট সময় ১২:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩