ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার বলয় ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম ৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী

ঝিকরগাছায় প্রেমিক-প্রেমিকা আটকে রেখে চাঁদাবাজির ঘটনায় আদালতে চার্জশিট, অভিযুক্ত ৫

যশোর জেলার ঝিকরগাছা বাজারে প্রেমিক-প্রেমিকাকে আটকে রেখে চাঁদাবাজির মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার কুন্ডু।

অভিযুক্ত আসামিরা হলেন, ঝিকরগাছা কাটাখাল পূর্বপাড়ার মৃত মাসুম ইসলামের ছেলে ইমামুল ইসলাম, কৃষ্ণনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে হাসানুর রহমান, মন্ত্রীপাড়ার বজলু দফাদারের ছেলে জীবন হোসেন জসিম, উত্তরপাড়ার বাবলুর রহমানের ছেলে সুরুজ আলী ও মোহিনীকাঠি গ্রামের জাকির হোসেনের ছেলে রাকিব হোসেন।

মামলার অভিযোগে জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার যাদপুর গ্রামের ব্যবসায়ী ইয়াছিন রহমান ২০২২ সালের ৪ঠা ডিসেম্বর ঝিকরগাছা বাজারে দোকানের মালামাল ক্রয় করতে আসেেন। ঐ দিন তিনি তার প্রেমিকাকে বাজারে দেখা করতে বলেন। আনুমানিক দুপুুর সোয়া ১ টার দিকে তার প্রেমিকা বাজারে এসে তার সাাথে দেখা করেন।

পরবর্তীতে বাজারে ফলপট্টির সামনে দাড়িয়ে কথা বলার সময় আসামি জসিম দফাদার রাস্তার অপর পাশ থেকে ইয়াসিনকে তার কাছে ডেকে নিয়ে যায়। এরই মধ্যে অন্য আসামিরা ঘটনাস্থলে এসে ইয়াছিন ও তার প্রেমিকাকে উল্টা-পাল্টা প্রশ্ন করতে থাকে। এরপর আসামিরা ইয়াছিন ও তার প্রেমিককে কামারপাড়া রোডের বিরানী হাউজের পিছনে নিয়ে ঝামেলায় ফেলে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।  টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ইয়াছিনের পকেটে থাকা ব্যবসার মালামাল ক্রয়ের ৩০ হাজার টাকা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়।

এ সময় তার প্রেমিককে আটকে রেখে আরও ৩ হাজার টাকা দাবি করে। ইয়াছিন তার এক পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে ২৫ টাকা ধার নিয়ে তাদের দেন। এরপর তার প্রেমিকার ভাইকে সংবাদ দিয়ে ডেকে এনে তার কাছে দিয়ে দেন।

এ ঘটনায় ব্যবসায়ী ইয়াছিন ঝিকরগাছা থাকায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে চাঁদাবাজির সাথে জড়িত থাকায় ওই পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা। চার্জশিটে অভিযুক্ত তিনজনকে আটক ও পরে দুইজন আদালতে আত্মসমর্পণ করে জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরখাস্ত পাসপোর্ট কর্মকর্তা মামুনের ঢাকায় ১৪ ফ্ল্যাটসহ অর্ধশত কোটি টাকার সম্পত্তি

ঝিকরগাছায় প্রেমিক-প্রেমিকা আটকে রেখে চাঁদাবাজির ঘটনায় আদালতে চার্জশিট, অভিযুক্ত ৫

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩