ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

এমপি সহ বাংলা ভাষা পদক পেলেন ১২ জন

বাংলা ভাষায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চলতি বছর (২০২৩) বাংলা ভাষা পদক দিয়েছেন ‘স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম।’ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম একাডেমিতে ব্যারিষ্টার সানজীদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজ বিজ্ঞানী ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় পাঁচ জন, সমাজ সেবায় চারজন, সাহিত্যে দুইজন ও মুক্তিযুদ্ধে ১ জন বাংলাভাষা পদক পেয়েছেন।

‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী (এম.পি) (মরণোত্তর) বাংলা ভাষা পদক লাভ করেন। মরণোত্তর বিজয়ীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা পদক গ্রহন করেন।

সাংবাদিকতার ক্ষেত্রে পদক পেয়েছেন টেলিভিশন উপস্থাপক সৈয়দ দিদার আশরাফী, দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক সুমন সেন, আব্দুল কাদের, আব্দুল্লাহ আল ফয়সাল ও উদীয়মান তরুন সাংবাদিক সাইফুর রহমান আকন্দ নিশাদ এই বাংলা ভাষা পদকে ভূষিত হন।

সমাজ সেবা ক্ষেত্রে পদক পেয়েছেন ড.সিরাজুল ইসলাম, এম.হামিদ হোছাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন, এডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।

সাহিত্য ক্ষেত্রে পদক পেলেন সুবর্না দাশ মুনমুন এবং সাব্বির আহমদ খান। নির্বাচিত প্রত্যেককে বাংলা ভাষা পদকের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম বারের মতো চালু করা হয় এই বাংলা ভাষা পদক। এ পদক ছাড়াও নিজ সংগঠনের মধ্যে দেওয়া হয় করোনা পদক।

মহামারী কোভিড-১৯ এ বিশেষ অবদান রাখায় করোনা পদক পেয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা ওসমান গণি (এহতেসাম), সৌরভ বিশ্বাস, মোঃ রফিক ইসলাম ও সাজ্জাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী।

বিটিভি ও বেতার উপস্থাপক দিলরুবা খানম এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ওসমান গণি এহতেসাম। অনুষ্ঠান শেষে ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি সহ বাংলা ভাষা পদক পেলেন ১২ জন

আপডেট সময় ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩