ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

গ্রেপ্তার এড়াতে দোকানে কাজ নেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাহফুজ

নোয়াখালীর বেগমগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোন্দকার মাহফুজুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব জানিয়েছে, আত্মগোপনের কৌশল হিসেবে তিনি শ্যামলীতে একটি খাবারের দোকানে কাজ নিয়েছিলেন।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, গ্রেপ্তার মাহফুজুর রহমান একজন পেশাদার মাদক কারবারি। ২০০৮ সালের গত ১৬ অক্টোবর বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়।

মাদক মামলায় গ্রেপ্তার মাহফুজুর রহমানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। ১৩ দিন জেল হাজতে আটক থাকার পর আদালতে হাজিরা দেওয়া সাপেক্ষে জামিনে মুক্ত হন।

জামিনে বেরিয়ে আত্মগোপন করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি খন্দকার মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তাকে আইনের আওতায় আনতে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানার ভিত্তিতেই যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহফুজুর রহমানকে গতরাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী বেগমগঞ্জের আবু নাছের খন্দকারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র‌্যাব-২ এর এ কর্মকর্তা বলেন, পলাতক থাকাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সর্বশেষ শ্যামলীর একটি খাবার হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

গ্রেপ্তার এড়াতে দোকানে কাজ নেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাহফুজ

আপডেট সময় ১২:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩