ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে একুশে ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, বোয়ালখালী ৮ নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোকারম, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, রাজনীতিবিদ সুবল দাশ, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ আহ্বায়ক মোঃ সুমন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী কমল বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, সংগঠনের সদস্য সংগীতশিল্পী অপু দেবনাথ, অর্পিতা ঘোষ, প্রীতি দাশ, প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ০৮:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩