ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লায় সাবেক ক্রিকেটার মাসুদ আলীর দাফন সম্পন্ন

কুমিল্লা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী ইমান আলীর ৪র্থ পুত্র সাবেক ক্রিকেট খেলোয়াড়, বর্তমান আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদ আলীর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতিতে নগরীর মোগলটুলী শাহ সুজা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন শাহ সুজা জামে মসজিদের ইমাম ও খতিব খিজির আহমেদ।

এরপর মাসুদ আলীর মরদেহ বেলা সাড়ে ১১টায় তার প্রিয় আড্ডাস্থল জিলা স্কুলের সামনে শেষ বারের মতো আনা হলে এখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

বেলা ১২টায় দ্বিত্বীয় নামাজে জানাজা হাজারো মুসুল্লির উপস্থিতিতে কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন। পরে বিভিন্ন সংগঠন এবং গুণগ্রাহীরা মরহুমের কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

মরহুমের তৃত্বীয় নামাজে জানাজা কাপ্তান বাজার জামে মসজিদ কমপ্লেক্সে হাজারো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান কাপ্তান বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ।

পরে নগরীর কাপ্তানবাজার ব্যাপারী পুকুর পাড়ে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, কুমিল্লার সাবেক ক্রিকেট খেলোয়াড়, বর্তমান আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদ আলী বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় নগরীর চান্দিনা প্লাজা মসজিদে এশা’র নামাজ পড়ার সময় সিজদায় হার্ট অ্যাটাক হয়। পরে নগরীর একটি হাসপতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় সাবেক ক্রিকেটার মাসুদ আলীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৫:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩