ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চুনারুঘাটে নিয়োগের দাবিতে মানববন্ধন

চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে পুনঃনিয়োগ এবং গভর্নিংবডির সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন মহলের ব্যানারে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।

এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী ফজলু মিয়া এবং অফিস সহায়ক পদের প্রার্থী হৃদয় মিয়া বলেন, প্রধান শিক্ষক এবং সভাপতি আমাদের সাথে অন্যায় করেছেন। তারা টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন আমরা এই নিয়োগ বাতিল চাই। একই সাথে তাদের অপসারণ চাই।

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১২ জন প্রার্থীর মাঝে মাত্র ৩ জন্ পরীক্ষায় অংশ গ্রহণ করে। বাকিদেরকে তারা চিঠি দেয়নি। এটা নিয়ে এলাকাবাসী আন্দোলন করছে আমরা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানাই।

এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি আব্দুল আওয়াল এবং প্রধান শিক্ষক আফজাল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান

চুনারুঘাটে নিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩