ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম বড়লেখায় ভুয়া কাগজে ১৪ ভারতীয় মহিষ, ৯টি নিয়ে পালাল চোরাকারবারিরা জাতীয় পর্যায়ে ফয়জুন্নেছার আদর্শ তুলে ধরতে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা পীরগঞ্জে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী বাগেরহাটে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প, ভেস্তে গেল সুপেয় পানির স্বপ্ন জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাতের তাপমাত্রা কমতে পারে

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ৬টা ৩৫ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

রাতের তাপমাত্রা কমতে পারে

আপডেট সময় ০২:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩