ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কমলাপুরে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেলের ছয় তলা থেকে পিপিসা ত্রিপুরা(২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানার গোমতী এলাকায়। ওই এলাকার প্রতি রঞ্জন ত্রিপুরার সন্তান তিনি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই মো. হাবিজ উদ্দিন।

তিনি বলেন, সকাল দশটার দিকে আমরা খবর পেয়ে হোটেল আরাফাতে যাই। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। এরপর উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়- গতকাল সকালে যুবকটি এই হোটেলে ওঠে। আজ সকালে তাকে ডাকাডাকি করলেও হোটেলের দরজা খুলেনি। পরে পুলিশকে খবর দিলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কমলাপুরে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩