সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিবাদী হওয়া প্রয়োজন : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী এক-দুই বছরের মধ্যে সরকার শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। অনেকে আছে, না বুঝে অনিরাপদ খাদ্য খাচ্ছে। অনেকে জ্ঞান ও সাহসের অভাবে চুপ করে থাকেন। এসব জায়গায় প্রতিবাদ করতে হবে। নিজে ঠিক থাকতে হবে, পরিবার-সমাজকেও ঠিক রাখতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানুষের আস্থা তৈরি করেছিলেন। তিনি অনেকগুলো ধাপ পেরিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। যে জাতি এতগুলো ধাপ পেরিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছিল তারা আরেকবার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না সেটা বিশ্বাস করা যাবে না। আমাদের কিছু সমস্যা আছে। যখন ভোজ্যতেলের দাম বিশ্বব্যাপী বেড়েছে এখন মানুষ সরিষা চাষ করছে। বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নেই।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য-সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও সাবেক কোডেক্স চেয়ারম্যান সনজয় দাভে এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিবাদী হওয়া প্রয়োজন : খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩