সংবাদ শিরোনাম ::
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ

ভাষার মাসের প্রথম দিনে ১৪৯ রায় ও আদেশ বাংলায়

ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিনে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ ১৪৯টি রায় ও আদেশ বাংলায় ঘোষণা করেছেন। এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। পাশপাশি তিনি বলেছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন।

আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার ও বিচারপতি মো. আশরাফুল কামাল একটি করে রায় এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায়টি বাংলায় ঘোষণা করেন। অর্পিত সম্পতি সংক্রান্ত এ রিট মামলাটির রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে এ রায় ঘোষণা করছি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় ও আদেশ দেন। বাংলায় রায় ঘোষণার সময় বিচারপতি মো. নজরুল  ইসলাম তালুকদার বলেন, ১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম এবং বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ করছি। তিনি আরও বলেন, ভাষার মাসে আরও বাংলায় রায় দেওয়ার প্রত্যাশা রাখছি।

বাংলায় দেওয়া আদেশে রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ মারতে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

ভাষার মাসের প্রথম দিনে ১৪৯ রায় ও আদেশ বাংলায়

আপডেট সময় ০৮:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩