ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

জানুয়ারিতে ২৪০ নারী নির্যাতনের শিকার : মহিলা পরিষদ

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ২৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। 

দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫ শিশুসহ ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৫ শিশুসহ ৬ জন, এরমধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, এরমধ্যে ৩ জনের মৃত্যুর হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৪ জন। ৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১৩ শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৪ শিশুসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া একজন আত্মহত্যার চেষ্টা করেছে।

আট শিশুসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে একজন। আর এক শিশুসহ ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি। এছাড়া ৮ শিশূসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

জানুয়ারিতে ২৪০ নারী নির্যাতনের শিকার : মহিলা পরিষদ

আপডেট সময় ১২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩