ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

৬ আসনে ভোট শুরু

বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া ছয় শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আসনগুলোতে ২৭ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদীয় এই আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। আন্দোলনের অংশ হিসেবে বিএনপির এমপিরা গত বছরের ১১ ডিসেম্বর পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়। সংসদীয় এলাকাগুলোতে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ নিয়ে ভোটে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ বিষয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই ছয় আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমে সিসি ক্যামেরা না থাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গাইবান্ধার মতোই শক্ত অবস্থানে থাকবে কমিশন। তাই নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই।

ইসি জানায়, এই ছয় আসনের উপ-নির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬/১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭/১৮ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন হবে। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১/২ জন দফাদার/মহল্লাদাল (লাঠিসহ) ক্ষেত্র বিশেষ ২ জন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ চারজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১/২ জন দফাদার/মহল্লাদাল (লাঠিসহ) ক্ষেত্র বিশেষ ২ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ : এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন।
বগুড়া-৪ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। ভোটকেন্দ্র ১১২টি। ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন।
বগুড়া-৬ : প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন। ভোটকেন্দ্র ১৪৩টি। ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন।
চাঁপাইনবাবগঞ্জ-২ : প্রার্থী ৬ জন। ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন।
ব্রাক্ষণবাড়িয়া-২ : প্রার্থী ৫ জন। ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

৬ আসনে ভোট শুরু

আপডেট সময় ১০:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩