সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নয় হাজার ইয়াবা ও চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০৬ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব। এ পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০৬ পিস ইয়াবাসহ মো. তাজেল (৪৬) ও মো. মুরাদ (৪৫) নামে দুই কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে মাদবর বাজার ট্রলার ঘাট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. সবুজ (২১) নামে আরেক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নয় হাজার ইয়াবা ও চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩