ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনী জড়িত নয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনো বাহিনী জড়িত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ স্বেচ্ছায় আত্মগোপন করতে পারেন জানিয়ে মো. আনিছুর রহমান বলেন, আমরা একটা ভিডিও দেখেছি, তাতে মনে হয়—আত্মগোপনের পরিকল্পনা আগেই করা ছিল এবং সেটাই ঘটেছে। তাকে খুঁজে পেলে বিষয়টি জানা যাবে। আমাদের নির্দেশনা দেওয়া আছে যে, তাকে খুঁজে বের করে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে হবে। আমাদের কাছে তথ্য আছে—সরকারি কোনো বাহিনী এই কাজটি করেনি।

তিনি বলেন, তার নিখোঁজের সংবাদ যেহেতু গণমাধ্যমে এসেছে, এরপর আমরা মাঠ প্রশাসনে কথা বলেছি। এরপর ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। কী ঘটেছে সে রিপোর্ট চেয়েছি। তারা বলেছেন, ওই ব্যক্তি কোথায় আছে, সেটা একবার চিহ্নিত করা গিয়েছিল। ফোন বন্ধ ছিল বলে পরে আর অবস্থান জানা যায়নি। তাকে খুঁজে বের করতে সব সরকারি সংস্থা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসি আনিছুর আরও বলেন, নিখোঁজ হলে থানায় বা রিটার্নিং অফিসারকে কেন পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি। থানায় একটা জিডি তো করতে হয়, আপনারা তো করেননি। কেন করেননি তার স্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেছেন সময় পাননি। রিটার্নিং অফিসার আমাদের কাছে একটা জিনিস পাঠিয়েছেন। সেখানে তারা স্ত্রীকে জিজ্ঞাসাবাদে সুস্পষ্ট কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন। বিষয়টি উদঘাটনে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা তাকে লোকেট করা মাত্রই মিডিয়ার সামনে নিয়ে আসা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনী জড়িত নয়

আপডেট সময় ০৫:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩