ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বেআইনিভাবে চাকরিচ্যুত ৪০০ শ্রমিকের ক্ষতিপূরণ দাবি

বেআইনিভাবে ম্যাটিক্স সোয়েটার লিমিটেড থেকে চাকরিচ্যুত করা ৪০০ শ্রমিককে আইনানুগ ক্ষতিপূরণ প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করা ৩টি ফেডারেশন।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের ছয়দানা এলাকায় অবস্থিত ম্যাটিক্স সোয়েটার লিমিটেড। ওই কারখানায় দীর্ঘদিন ধরে কর্মীরা কাজ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন সময়ের বেতন-ভাতা ও আইনানুগ পাওনাদি পরিশোধ না করে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক রিজাইনসহ বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকরিচ্যুত করে আসছে।

তারা আরও জানান, কারখানা কর্তৃপক্ষ গত বছর আগষ্ট মাসে প্রায় ৪০০ জন শ্রমিককে বকেয়া বেতন-ভাতা ও কোন প্রকার ক্ষতিপূরণ পরিশোধ না করে বে-আইনিভাবে চাকুরিচ্যুত করে। পরবর্তীতে বকেয়া বেতন-ভাতা প্রদান করলেও কোন রকম নোটিশ পে, সার্ভিস বেনিফিটসহ আইনানুগ ক্ষতিপূরণ প্রদান করেনি। এছাড়া কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে। এমনকি এলাকার মাস্তান দিয়ে শ্রমিকদের বাসায় বাসায় গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদান করছে।

বিভিন্ন দাবি জানিয়ে ফেডারেশনের নেতারা বলেন, শ্রমিকেরা তাদের আইনানুগ পাওনাদি না পাওয়ায় চরম দুর্ভোগের মুখোমুখি। ঘরভাড়া দিতে পারছে না, দোকানদারের বাকি টাকাও দিতে পারছে না। পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে তারা। তাই অবিলম্বে বেআইনিভাবে চাকরিচ্যুত ৪০০ জন শ্রমিকের আইনানুগ ক্ষতিপূরণ প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহারে ব্যবস্থা গ্রহন করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক্‌ আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক ডলি আক্তার, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল আহম্মেদ, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বেআইনিভাবে চাকরিচ্যুত ৪০০ শ্রমিকের ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় ০২:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩