ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অপহৃত শিশু ৯ ঘণ্টা পর উদ্ধার, যুবক আটক

চট্টগ্রামে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে মো. জুয়েল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার ২৭ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে তাকে আটক করা হয়। একইসঙ্গে এক বছর ৯ মাস বয়সী অপহৃত শিশু সিদরাতুল মুনতাহা ফারিয়াকে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়। জুয়েল মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কাশেম কোম্পানির বাড়ির জামাই কলোনীর ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব জানায়, অভিযুক্ত জুয়েল এবং ভুক্তভোগী শিশু পরিবারের সঙ্গে একই এলাকায় থাকতেন। গতকাল (শনিবার) বেলা ১২টার দিকে বাসার পাশে অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করছিল শিশু ফারিয়া। একপর্যায়ে তাকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে কোলে করে নিয়ে যায় জুয়েল। কিছুক্ষণ পর ভুক্তভোগী শিশুর বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে জুয়েল। বিষয়টি চট্টগ্রাম র‍্যাবকে অবহিত করে ভুক্তভোগী শিশুর বাবা।

একপর্যায়ে র‍্যাব বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধারসহ অভিযুক্ত জুয়েলকে আটক করে। চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অপহরণের ৯ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধারসহ অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

অপহৃত শিশু ৯ ঘণ্টা পর উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ১২:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩