সংবাদ শিরোনাম ::
স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সদস্যরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অংশ নিচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। পর্যায়ক্রমে বাড়ছে অংশগ্রহণ। পুলিশ সদস্যরা উজ্জ্বল করছেন দেশের ভাবমূর্তি।

এরই অংশ হিসেবে পুলিশের ৪৬০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন।বুধবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সূত্রে জানা যায়, মিশনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে। এতে আরও বলা হয়, এসব কর্মকর্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও।

তালিকা১তালিকা২তালিকা৩

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩