ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোচ শ্রেউডারকে বরখাস্ত করল আয়াক্স

কোচ আলফ্রেড শ্রেউডারকে বরখাস্ত করেছে ডাচ লিগে ধুকতে থাকা আয়াক্স আমস্টারডাম।  

বোলেনডামের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র’র পর এমন সিদ্ধান্ত জানিয়েছে আয়াক্স। এই ড্রয়ের পর ডাচ লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বি ফেইনুর্ডের চেয়ে এখন ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে আয়াক্স।

ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী এডউইন ফন ডার সার বলেন, এটি খুবই বেদনাদায়ক, তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত। মৌসুমের শুরুটা যতই ভালো হোক না কেন, আমরা অপ্রয়োজনীয়ভাবে অনেকগুলো পয়েন্ট হারিয়েছি। ফুটবল এমনিতেই একটি অনিশ্চয়তার খেলা। তবে পরিস্থিতির পরিবর্তনের জন্য আমরা আলফ্রেডকে যেমন আস্থায় রেখেছি তেমনি সময়ও দিয়েছি। এখন আমরা নিশ্চিত হয়ে গেছি যে তিনি এই ধারার পরিবর্তন ঘটাতে পারবেন না।’

২০২২ সালের অক্টোবর থেকে ডাচ লিগে একটি ম্যাচও জিততে পারেনি আয়াক্স। ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

কোচ শ্রেউডারকে বরখাস্ত করল আয়াক্স

আপডেট সময় ০১:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩