ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

কাফরুল থানায় জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে এবং দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

কাফরুল থানার এসআই শ্যামল কুমার হালদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৩১। মামলায় ৪২ জন ঢাকা মহানগর উত্তর জামায়াত-শিবির নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিন-চারশ জনকে আসামি করা হয়েছে। জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় কাফরুল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

মঙ্গলবার মিরপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইমলামি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। যোগাযোগ করা হলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, যানচলাচল বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার দুপুরে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নামে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল। সেখানে পুলিশ সদস্যরা নিবৃত করার চেষ্টা করলে হামলা চালানো হয়। জামায়াত-শিবিরের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন ভুইয়া ও সেক্রেটারি ড. রেজাউল করিমসহ ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১০ নেতাকর্মীকে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কাফরুল থানায় জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

আপডেট সময় ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩