ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম 

শিশু নিবাসগুলোতে বয়স্কদের জন্যও সিট বরাদ্দ আছে

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, আমাদের প্রতিটি শিশু নিবাসেই সিট খালি, কিন্তু রাস্তাঘাটে শিশুরা ঘুমায়। রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক শিশু-কিশোরদের আমরা পড়ে থাকতে দেখি। শিশু নিবাসগুলোতে বয়স্কদের জন্যও ১০টি করে সিট বরাদ্দ আছে।

বুধবার (২৫ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাজধানীসহ সারাদেশেই ভিক্ষাবৃত্তি বাড়ছে, এমন উদ্বেগ প্রকাশ করে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় তো ভিক্ষুকদের জন্য রাস্তায় চলা যায় না। এগুলো আমাদের জন্য খুবই বিব্রতকর। বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ মেহমানরা এলেও দেখা যায় এয়ারপোর্টে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভিক্ষুকরা ঘুরে বেড়ায়, পথ আটকে টাকা চায়। এগুলো আমাদের জন্য খুবই লজ্জাজনক। এতে করে বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হয়।

জেলা প্রশাসকদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা যেখানেই পথেঘাটে ভিক্ষুক, শিশু পাবেন, শিশু নিবাসে পাঠিয়ে দেবেন। শতভাগ বয়স্ক, প্রতিবন্ধী ভাতা দেওয়ার চেষ্টা করছি জানিয়ে তিনি বলেন, আমাদের কাজটা ভালোভাবেই চলছে। তবে মাঠ পর্যায়ে কিছু সমস্যা হতেও দেখছি। টাকাটা মোবাইলের মাধ্যমে পৌঁছাচ্ছে না। বেদে সম্প্রদায়কে আমরা জায়গা দিচ্ছি, ভাতা দিচ্ছি। সেগুলো যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে, এবিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

শিশু নিবাসগুলোতে বয়স্কদের জন্যও সিট বরাদ্দ আছে

আপডেট সময় ০২:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩