ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শাহরুখের ‘পাঠান’ দেখতে ভোর থেকেই লাইন

শীতের সকাল। কুয়াশার রেশ তখনও কাটেনি। ঘড়ির কাঁটায় সময় বলছে ৬.১৫ মিনিট। সূর্যও উঁকি দেয়নি। রাস্তায় তেমন ভিড় নেই। কিন্তু দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে চিত্রটা অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা। বেশ ভিড়। দলে দলে মানুষ ঢুকছেন। কোনো বিপনি বিতানে বিশেষ ছাড়ও চলছে না। তাহলে? নিরাপত্তাকর্মীদের আলোচনায় স্পষ্ট হলো বিষয়।

‘পাঠান’ এর প্রথম দিনের প্রথম শো। শাহরুখ ভক্তদের আর অপেক্ষা সইছে না। এদিকে মাল্টিপ্লেক্সের বাইরে লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। এর মধ্যে আবার কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। হাই তুলছেন কেউ কেউ। উত্তেজনায় হয়তো কেউ সারা রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। ফুড কর্নার থেকে নেওয়া গরম কফির কাপটাই তখন একমাত্র ভরসা।

সংস্থার রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) অমিতাভ গুহ ঠাকুরতা বলেন, দর্শকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সাধারণত ইংরেজি ছবির ক্ষেত্রে আমরা সকাল ৭টায় শো দিই। কিন্তু হিন্দি ছবির ক্ষেত্রে অনেক বছর পর এত সকালে শো দেওয়া হলো। প্রথমদিন শহরের বেশির ভাগ মাল্টিপ্লেক্সই সকালের শো রেখেছে। বক্স অফিসের ভাগ ছাড়তে কেউই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শাহরুখের ‘পাঠান’ দেখতে ভোর থেকেই লাইন

আপডেট সময় ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩