সংবাদ শিরোনাম ::
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

দেশে খাদ্য উৎপাদন বেড়েছে চারগুণ : কৃষিমন্ত্রী

দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন চারগুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বর্তমানে ধান, গম, ভুট্টাসহ ৪ কোটি ৭০ লাখ টন খাদ্য উৎপাদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের খাদ্য উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ টন, যা বর্তমানে চারগুণ বেড়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের চ্যালেঞ্জ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। দেশের মানুষ পুষ্টিকর খেতে পারে না। তবে সবকিছুরই উৎপাদন বেড়েছে।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৭-২০০৮ সালে আমাদের সবজি উৎপাদন ছিল ৩ মিলিয়ন টন, যা এখন ২২ মিলিয়ন টন। সবজি উৎপাদন বেড়েছে সাতগুণ। কিন্তু মানুষের আয় না বাড়লে মানুষ এগুলো গ্রহণ করতে পারে না। এজন্য কৃষিকে গুরুত্ব দিচ্ছি, যেন কৃষকদের আয় বাড়ে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের সহযোগিতা চাই।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। সবকিছু কৃষিকে ঘিরেই আবর্তিত হয়। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির অবদান সবসময়ই থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে তিনবার ক্ষমতায় এসেছি। জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্যের দাম কমানোর। আমরা এখন সেই চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

দেশে খাদ্য উৎপাদন বেড়েছে চারগুণ : কৃষিমন্ত্রী

আপডেট সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩