ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাহরাইনে তিন সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

বাহারাইনের ডিলমুনিয়া মলের ‘কালারস অব দ্য ইস্ট’ আর্ট গ্যালারিতে প্রখ্যাত বাংলাদেশি ফ্রিল্যান্স শিল্পী জাহাঙ্গীর হোসেনের ‘লাইফ ইন মোশন’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) মানামার বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট শেখ রশিদ বিন খলিফা আল খলিফা এটি উদ্বোধন করেন। মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইন ন্যাশনাল কাউন্সিল ফর আর্টসের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী, দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

শাইখা দুয়া এবং শিল্পী জাহাঙ্গীর বিশিষ্ট অতিথিদের নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। অতিথিরা প্রদর্শনীতে শিল্পী জাহাঙ্গীরের প্রতিভা এবং সৃজনশীলতা, যা তার শিল্পকর্ম দ্বারা বিস্ময়করভাবে চিত্রিত হয়েছে তা দেখে মুগ্ধ ও বিমোহিত হন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরের একক শিল্প প্রদর্শনী আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে শিল্প ও সংস্কৃতির বিনিময় ঘটবে। যা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। উল্লেখ্য, প্রদর্শনীটি আগামী ১৩ ফেব্রুয়ারি চলবে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাহরাইনে তিন সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

আপডেট সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩