ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি

নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে একটি ধানখেত থেকে হাসিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসিনা বেগম ওই এলাকার মো. আবুল কালামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি জগতপুর গ্রামে। হাসিনার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন রোববার দুপুরে ছাতিয়ানী পশ্চিমপাড়ার একটি ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন এক পথচারী। এলাকাবাসীর দাবি, শনিবার সকালে স্বামীর সঙ্গে হাসিনার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ওসি মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ

আপডেট সময় ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬