ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাঁদের সিলেট আদালতে সোপর্দ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬) এবং অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বেতসান্দি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৬০)।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন চলতি বছরের ২১ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তাঁরা পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬