ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্য নিয়ে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।

উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। বৈঠককালে খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন যে, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।

এই উদ্যোগটির উদ্দেশ্য হলো—জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে যাতে নিরাপত্তা পরিষদ অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সে লক্ষ্যে বড় ধরনের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

মন্ত্রীদ্বয় উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায়, তা নিয়েও আলোচনা করেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি-সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬