ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত, সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক জাকির পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডা. এরশাদ আহসান সোহেল বলেন, ‘এ এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা, পেশাজীবীদের অভিজ্ঞতা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সম্মিলিত শক্তির সমন্বয় প্রয়োজন। দল আমাকে যোগ্য মনে করে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। মনোনয়ন পাওয়া বা না পাওয়া—দুটির ঊর্ধ্বে আমার কাছে দলের আদর্শ ও সাংগঠনিক ঐক্য। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করতে চাই।’

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সরকারি কলেজ মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চিকিৎসক ও রাজনৈতিক সংগঠক ডা. এরশাদ আহসান সোহেল এসব কথা বলেন।

করিমগঞ্জ-তাড়াইল দুই উপজেলা থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও অনুসারীরা করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে জড়ো হন। এর আগে তিনি বিপুলসংখ্যক নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মিছিল ও শোডাউন করেন। মিছিলটি দুই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

জানা যায়, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সম্পৃক্ততা, ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন, চিকিৎসক সমাজে সাংগঠনিক ভূমিকা এবং জেলা বিএনপির দায়িত্ব, সব মিলিয়ে সংক্ষিপ্ত সমাবেশে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

দলীয় মনোনয়ন পেলে চিকিৎসক পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক সংগঠক হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চান তিনি, এমন প্রত্যাশা তাঁর অনুসারীদেরও। শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই নির্ধারণ করবে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচনী লড়াইয়ে কে হবেন দলের মনোনীত মুখ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা ডা. এরশাদ আহসান সোহেল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত পরিচয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক পথচলার শুরু ছাত্রজীবন থেকে।

দীর্ঘদিনের এই রাজনৈতিক সম্পৃক্ততা তাঁকে ছাত্রসংগঠন থেকে চিকিৎসক সংগঠন এবং জেলা পর্যায়ের রাজনীতিতে নেতৃত্বের অভিজ্ঞতা দিয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। দায়িত্ব পালন করেন কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সিনিয়র সহসভাপতি হিসেবে। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের লালটু-হেলাল কমিটির কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। একই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ছাত্র সংসদের এই নির্বাচনী সাফল্য তাঁর সাংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতার অন্যতম পরিচায়ক হিসেবে উল্লেখ করা হয়।

ছাত্ররাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে তিনি চিকিৎসক সমাজের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হন। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিশোরগঞ্জ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবেও তাঁর নাম প্রস্তাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনৈতিকভাবে কিশোরগঞ্জ-৩ আসনটি তাঁর কাছে নতুন কোনো নির্বাচনী আকাঙ্ক্ষার ক্ষেত্র নয়। ২০১৮ সালেও তিনি এ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এবারের মনোনয়ন প্রত্যাশার পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রস্তুতি ও নির্বাচনী আগ্রহ।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে মনোনয়নপ্রত্যাশীদের এক সম্মেলনে অংশ নেন ডা. এরশাদ আহসান সোহেল। দলীয় রাজনীতির কেন্দ্রীয় পরিসরে তাঁর এই অংশগ্রহণকেও নিজের রাজনৈতিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা।

মনোনয়ন রাজনীতিতে শুধু ব্যক্তিগত আগ্রহ কিংবা পদ-পদবির পরিচয়ই শেষ কথা নয়। দলীয় আদর্শের প্রতি আনুগত্য, সাংগঠনিক অবদান, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং নির্বাচনী সক্ষমতার সমন্বয়ই শেষ পর্যন্ত প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে বিবেচনায় কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ডা. এরশাদ আহসান সোহেলের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক অভিজ্ঞতা নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

উল্লেখ্য, এ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ কিশোরগঞ্জ-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত, সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক জাকির

শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল

আপডেট সময় ০৬:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬