ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি

মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের সঙ্গে এক হয়ে কাজ করতে চান পরিচালকরা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিটির সভাপতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪১৬ জন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পদে আব্দুল কাইয়ুম খাঁন, সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম, সম্পাদক পদে মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক পদে মো. মাসুদ হাওলাদার এবং কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর পাঠান মিঠু।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সাইফুল ইসলাম শাহীন, হাজী মোহাম্মদ সারোয়ার হোসেন, আলহাজ আব্দুস সাত্তার খোকন, মো. নেছার উদ্দিন হাওলাদার, আবু সাঈদ মোল্লা, এম আহমেদ টিপু, রবিউল আউয়াল রবু ও একজন স্বতন্ত্র প্রার্থী।

এ সময় একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী তাঁদের আপনজন। সবাইকে তো আর জয়ী করা সম্ভব নয়। তবে যিনি জয়ী হবেন, তিনি সবাইকে নিয়ে সমিতির উন্নয়নে কাজ করবেন—এটাই তাঁদের প্রত্যাশা। সমিতির সব সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবেন, এটাই তাঁদের কাম্য।

নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা শাহ আলী মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মো. নাসির উদ্দিন বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সব নিয়মকানুন মেনে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছেন। কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মো. খোরশেদ আলম ও এ কে এম মোশাররফ হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬