ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির

মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

সেরা ফুটবলারের লড়াইয়ে দীর্ঘ সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার মতে, রোনালদো ও মেসি একে অপরকে না পেলে এত দীর্ঘ সময় ফুটবলে আধিপত্য বিস্তার ও উপভোগ করতে পারতেন না। একে অপরের চেয়ে সেরা হওয়ার দ্বৈরথই তাঁদের আরও সেরা করে তুলেছে বলে মনে করেন এই কোচ।

ইউরোপীয় ফুটবলে নিজেদের সমসাময়িক সব তারকাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকতেন রোনালদো ও মেসি। দুজনেই ভাগাভাগি করে নিয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এ ক্ষেত্রে মেসি রেকর্ড সর্বোচ্চ আটটি ব্যালন ডি’অর জিতে সবার শীর্ষে আছেন। আর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় (চার মৌসুম) মেসিকে বার্সেলোনার কোচ থাকাকালে পেয়েছেন গার্দিওলা। তখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া দুই মহাতারকাকে নিয়ে গার্দিওলা কথা বলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি রোমারিও টিভিকে বলেন, ‘আমার মনে হয়, তাঁরা দুজন দুজনকে অনেক সাহায্য করেছেন। যদি মেসির পাশে ক্রিশ্চিয়ানো না থাকত, অথবা ক্রিশ্চিয়ানোর পাশে মেসি না থাকত, তাহলে সম্ভবত তাঁদের ক্যারিয়ার আরও সংক্ষিপ্ত হতো।’

মেসি-রোনালদো একে অপরের আয়না হয়ে ছিলেন বলেও মনে করেন গার্দিওলা। তাঁর মতে, এটি দুজনকেই আরও সেরা করে তুলেছে। তিনি বলেন, ‘তাঁরা একে অপরের গতিবিধির ওপর নজর রাখছিলেন। তাঁরা ছিলেন আয়নার মতো। অন্যজন কী করছে, তা দেখে তাঁদের মনে হতো—“আমি ওর চেয়ে ভালো হতে চাই, আমি ওর চেয়ে বেশি জিততে চাই।”’

৪১ বছর বয়সেই পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। যদিও কোচের সঙ্গে বিবাদের পর তাঁর বিদায়ের ঘটনা ছিল বিতর্কিত ও বেশ আলোচিত। এর আগে জাতীয় দলে তিনি ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ। এ ছাড়া পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ গোলসংগ্রাহক হিসেবে এখন পর্যন্ত করেছেন ৯৮৭ গোল। তিনি ছুটছেন হাজারতম গোলের মাইলফলকের পথে।

রোনালদোকে কখনো কোচিং করাননি গার্দিওলা। তবে একসময় প্রতিপক্ষের ডাগআউটে থাকা এই কোচের মুখে তাঁর প্রশংসাই ঝরল। গার্দিওলা বলেন, ‘সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন খেলোয়াড়। সে এমন একজন, যে জয় পাওয়া এবং নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই ভাবে না। সে গোল করতে জানে। ডান পা, বাঁ পা কিংবা মাথা—সবকিছু দিয়েই সে গোল করতে পারে। সে সত্যিই অসাধারণ।’

২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কেউই মেসির পর্যায়ে যেতে পারবেন না বলে মনে করেন তাঁর সাবেক কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘অনেক ভালো খেলোয়াড় আছেন, কিন্তু আমার মনে হয় না কেউ কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারবেন—১৫ থেকে ২০ বছর ধরে প্রতি তিন দিন অন্তর এত উচ্চমানের পারফরম্যান্স দেখানো! এমনটা আর কখনো হবে বলে আমার মনে হয় না। এমন অনেক রেকর্ড আছে, যেগুলো নিয়ে মানুষ বলেছিল—সেগুলো কখনো ভাঙা যাবে না। অথচ শেষ পর্যন্ত সেগুলো ভেঙেছে। (জ্যামাইকার সাবেক স্প্রিন্টার) উসাইন বোল্টের রেকর্ডও হয়তো কোনো একদিন ভেঙে যাবে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে সেই মানের খেলা বজায় রাখা, আর সেই সঙ্গে এমন সাবলীলতা…আমার মনে হয় না এমনটা আর দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমি তার মতো খেলোয়াড় আর কখনো দেখিনি। সে এমন একজন, যার প্রতি তিন দিনে তিনটি গোল করার এবং তিনটি অ্যাসিস্ট দেওয়ার সক্ষমতা রয়েছে। খুব কম খেলোয়াড়ই এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। এমনকি অনুশীলনের সময় ছোট দলের ম্যাচেও সে একইভাবে পারফর্ম করত। চার বছরের কোচিং জীবনে আমি তাকে কখনো একটি অনুশীলন সেশনও মিস করতে দেখিনি। তার মধ্যে ছিল এক অসাধারণ প্রতিযোগিতামূলক মানসিকতা—আর এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল।’

ইন্টার মায়ামির অধিনায়ক মেসিকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গে তুলনা করে গার্দিওলা বলেন, ‘আমরা যখন সবাই মাইকেল জর্ডানকে নিয়ে তৈরি তথ্যচিত্রটি দেখলাম, তখন আমার মনে হলো—তরুণ বয়সের জর্ডানের সঙ্গে মেসির অনেক মিল রয়েছে। তিনিও তাঁর সতীর্থদের সঙ্গে নিয়ে সেরা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করতেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী

মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা

আপডেট সময় ০৫:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬